রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪

দুই থেকে তিন হলেন দুর্নিবার-মোহর

দুই থেকে তিন হলেন দুর্নিবার-মোহর
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/02/durnibar-mohor.jpg
বিনোদন ডেস্ক: দ্বিতীয় বিয়ের পর থেকেই চর্চায় ছিলেন গায়ক দুর্নিবার৷ ২০১৭ সালে প্রথমবার মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি৷ তবে সেই বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি৷ ২০২২ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়৷ এরপরই মোহরের সঙ্গে দুর্নিবারের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসে৷ সম্পর্ক প্রকাশ্যে আসার পরই দেরি না করে ২০২৩-এর ৯ মার্চ তাঁরা সাত পাকে বাঁধা পড়েন৷ খুব বেশি দিন সময় নেননি তাঁরা৷ বিয়ের আট মাসের মাথায় নবদম্পতি সুখবরও দিয়েছিলেন৷ মা হতে চলেছেন ঐন্দ্রিলা তথা মোহর সেন৷ রবিবার তাঁদেরই কোল আলো করে এল পুত্র সন্তান৷ দুই থেকে তিন হলেন দুর্নিবার-মোহর৷ সোশ্যাল মিডিয়ায় বাবা হওয়ার আনন্দ ভাগ করে নিলেন গায়ক দুনির্বার৷ https://www.instagram.com/p/C26dymkrkOV/?utm_source=ig_embed&ig_rid=9431a4fa-767f-4a30-bef9-fcc139a0f893 […]


আরও পড়ুন দুই থেকে তিন হলেন দুর্নিবার-মোহর

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম