বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪

Kolkata: তপসিয়ায় ফের আগুন

Kolkata: তপসিয়ায় ফের আগুন
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/12/fire.jpg
বৃহস্পতিবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা কলকাতায়। এদিন সকালে তপসিয়া এলাকার একটি রবারের গুদামে আচমকাই আগুন লেগে যায়। স্থানীরা দেখতে পান, ওই গুদাম থেকে গলগল করে কালো ধোঁয়া বের হচ্ছে। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন। স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল ১০টা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। ওই গুদামের পাশেই একটি বহুতল আছে। আশঙ্কা করা হচ্ছে, সেখানে আগুন ছড়িয়ে পড়তে পারে। দমকল কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। যদিও ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন রয়েছে। প্রয়োজনে ইঞ্জিনের সংখ্যা আরও বাড়তে পারে। আতঙ্কে স্থানীয়রা বাড়ির বাইরে বেরিয়ে এসেছেন। […]


আরও পড়ুন Kolkata: তপসিয়ায় ফের আগুন

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম