প্যারা মেডিক্যাল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে
প্যারা মেডিক্যাল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/08/suicide.jpg
বর্ধমান: প্যারা মেডিক্যাল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার৷ ভাড়াবাড়ির ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়৷ ঘটনাটি শক্তিগড়ের৷ মৃতার নাম বৃষ্টি বেরা (১৯)৷ মৃত ছাত্রী বৃষ্টি বেরাবাড়ি বাঁকুড়ার জয়রামবাটিতে৷ প্রশিক্ষণরত বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের অতিরিক্ত মানসিক চাপ ও ডিউটি ম্যানেজমেন্ট ইনচার্জের কুপ্রস্তাবের জেরেই বৃষ্টি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ পরিবারের৷ বৃষ্টি বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে বামচান্দাইপুরের একটি বেসরকারি হাসপাতালে ‘ডিপ্লোমা ইন মেডিক্যাল টেকনোলজি’র দ্বিতীয় বর্ষের শিক্ষানবিশ হিসাবে কর্মরত ছিলেন৷ ওই হাসপাতালের কাছেই বাড়ি ভাড়া করে থাকতেন তিনি৷ সেখান থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে শক্তিগড় থানার পুলিশ৷ পরিবারের অভিযোগ, বিভিন্ন সময়ই হাসপাতালের তরফে তাঁর উপর মানসিক চাপ তৈরি করা হত। […]
আরও পড়ুন প্যারা মেডিক্যাল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে

0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম