'অতিরিক্ত ভিড়েই বিপর্যয়', যোগী সরকারকে রিপোর্ট পেশ পুলিশের
'অতিরিক্ত ভিড়েই বিপর্যয়', যোগী সরকারকে রিপোর্ট পেশ পুলিশের
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/07/hatras-stampede.jpg
হাতরসে সৎসঙ্গে পদপৃষ্ট হয়ে ১২১ জনের মৃত্যুর কারণ অতিরিক্ত ভিড়। মঙ্গলবার উত্তর প্রদেশ পুলিশের বিশেষ তদন্তকারী দল যোগী আদিত্যনাথকে হাতরসের ঘটনায় রিপোর্ট পেশ করেছে। সেখানেই ওই ভয়ঙ্কর ঘটনার জন্য় অতিরিক্ত ভিড়কে দায়ী করা হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশের অতিরিক্ত জিজি (আগ্রা) অনুপম কুলশ্রেষ্ঠ এবং আলিগড়ের ডিভিশনাল কমিশনার চৈত্র ভি এই রিপোর্ট তৈরি করেছেন। এই রিপোর্ট তৈরির সময় ‘ভোলে বাবা’ নারায়ণ সাকার হরির সৎসঙ্গে কর্তব্যরত পুলিশকর্মী সহ ১২৮ জন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছেন। রিপোর্টটি মঙ্গলবারই রাজ্যের স্বরাষ্ট্র দফতরে জমা দেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী আদিত্যনাথের এ দিনই ওই রিপোর্ট দেখার সম্ভাবনা রয়েছে। তবে পেশ করা ওই রিপোর্টে বিস্তারিতভাবে কী রয়েছে তা এখনও জানা যায়নি। […]
আরও পড়ুন 'অতিরিক্ত ভিড়েই বিপর্যয়', যোগী সরকারকে রিপোর্ট পেশ পুলিশের

0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম