সোমবার, ১ জুলাই, ২০২৪

মানিকতলায় তৃণমূলের নজরে অবাঙালি ভোট

মানিকতলায় তৃণমূলের নজরে অবাঙালি ভোট
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/07/Maniktala_Bypoll.jpg
মানিকতলা বিধানসভা। সামনেই এখানে উপনির্বাচন (Maniktala Bypoll)। এই আসনে জিততে তৃণমূলের পাখির চোখ আবাসনে। ভিনরাজ্য থেকে আসা বাসিন্দাদের ভোটের দিকেও বাড়তি নজর দিচ্ছে শাসক দল। ১০ জুলাই রাজ্যের ৪ বিধানসভা আসনে উপনির্বাচন। এর মধ্যে অন্যতম মানিকতলা। যা পড়ে কলকাতা উত্তর লোকসভার মধ্যে। মানিকতলায় জিততে তৃণমূলের নজর ভিনরাজ্য থেকে আসা বাসিন্দাদের ভোট এবং আবাসনের বাসিন্দাদের ভোটে। একুশের বিধানসভা ভোটে মানিকতলায় জেতে তৃণমূল। বিজেপিকে হারায় ২০ হাজার ২৩৮ ভোটে। কিন্তু, এবার চব্বিশের লোকসভা ভোটে মানিকতলা থেকে মাত্র তিন হাজার ৫৭৫ ভোটে এগিয়ে তৃণমূল। লোকসভা ভোটের ফলে দেখা যাচ্ছে, মানিকতলা বিধানসভার একাধিক ওয়ার্ডে পিছিয়ে ঘাসফুল শিবির। মানিকতলা বিধানসভা এলাকার মধ্যে রয়েছে ৮টি ওয়ার্ড। […]


আরও পড়ুন মানিকতলায় তৃণমূলের নজরে অবাঙালি ভোট

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম