শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪

Pathum Nissanka: প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটসম্যান পেল শ্রীলঙ্কা

Pathum Nissanka: প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটসম্যান পেল শ্রীলঙ্কা
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/02/Pathum-Nissanka.jpg
পাল্লেকেলেতে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যকার প্রথম ওয়ানডেতে ইতিহাস গড়েছেন শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিসাঙ্কা (Pathum Nissanka)।  শ্রীলঙ্কার প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করলেন তিনি। শ্রীলঙ্কার হয়ে ওয়ানডেতে সনৎ জয়সূর্যর সবচেয়ে বড় ইনিংস খেলার রেকর্ডও ভেঙেছেন তিনি। ২০০০ সালের অক্টোবরে শারজায় ভারতের বিপক্ষে ওয়ানডেতে ১৬১ বলে ১৮৯ রান করেছিলেন জয়সূর্য। তাঁকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছেন নিসাঙ্কা। ১৩৬ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন পাথুম নিসাঙ্কা। পাথুম নিসাঙ্কা ১৩৯ বলে অপরাজিত ২১০ রান করেন। এই ইনিংসে লঙ্কান ব্যাটসম্যান ২০টি চার ও ৮টি ছক্কা মারেন। নিসাঙ্কার আগ্রাসী ইনিংসের সুবাদে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৮১ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। ওয়ানডেতে […]


আরও পড়ুন Pathum Nissanka: প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটসম্যান পেল শ্রীলঙ্কা

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম