শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪

বাড়ি থেকে ‘মিসিং’ গুরুত্বপূর্ণ জিনিস, থানায় অভিযোগ সৌরভ গাঙ্গুলির

বাড়ি থেকে ‘মিসিং’ গুরুত্বপূর্ণ জিনিস, থানায় অভিযোগ সৌরভ গাঙ্গুলির
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/09/Sourav-Ganguly.jpg
কলকাতা: ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের সৌরভ গাঙ্গুলির৷ কিন্তু কেন? জানা গিয়েছে, বাড়ি থেকে ‘মিসিং’ হয়ে গিয়েছে তাঁর একটি ফোন৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বেহালার বাড়ি থেকে তাঁর একটি মোবাইল খুঁজে পাওয়া যাচ্ছে না৷ বাড়ি থেকে মোবাইলটি কিভাবে নিখোঁজ হয়ে যেতে পারে তা ভাবাচ্ছে সৌরভ গাঙ্গুলিকে৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফোনে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য, ফোন নম্বর, নথি রয়েছে৷ শুধু তাই নয় ব্যাঙ্কেরও একাধিক গুরুত্বপূর্ণ নথি রয়েছে বলেও জানা গিয়েছে৷ ইউপিআই পেমেন্টের ক্ষেত্রেও এই ফোনটি সৌরভ ব্যবহার করে থাকলে, সে দিকও উদ্বেগ রয়েছে৷ সৌরভ লিখেছেন, ‘‘ফোনটি হারিয়ে খুবই চিন্তায় আছি৷ বিভিন্ন অ্যাকাউন্টের অ্যাক্সেস আছে ওই ফোনে৷’’ প্রসঙ্গত, শনিবারই রেঞ্জ রোভার কিনলেন সৌরভ গাঙ্গুলি৷ […]


আরও পড়ুন বাড়ি থেকে ‘মিসিং’ গুরুত্বপূর্ণ জিনিস, থানায় অভিযোগ সৌরভ গাঙ্গুলির

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম