শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪

Ishaan Shishodia: সাড়ে তিন বছরের চুক্তিতে মুম্বই সিটি এফসিতে নতুন মিডফিল্ডার

Ishaan Shishodia: সাড়ে তিন বছরের চুক্তিতে মুম্বই সিটি এফসিতে নতুন মিডফিল্ডার
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/ishaan-shishodia.jpg
২০২৬-২৭ মরসুম শেষ হওয়া পর্যন্ত সাড়ে তিন বছরের চুক্তিতে আইল্যান্ডার্সে যোগ দিয়েছেন ১৮ বছর বয়সী মিডফিল্ডার। উত্তর প্রদেশের বাসিন্দা ঈশান (Ishaan Shishodia) গাজিয়াবাদে জন্মগ্রহণ করেন এবং ওড়িশা এফসি অনূর্ধ্ব-১৮ দলে খেলার আগে দিল্লি ডায়নামোসের অনূর্ধ্ব-১৫ দলের প্রতিনিধিত্ব করেছিলেন। তরুণ সেন্ট্রাল মিডফিল্ডার ভারতীয় জাতীয় দলের বয়স ভিত্তিক দলেও উঠে এসেছিলেন। ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মনোনীত হয়েছিলেন ঈশান। ২০২৩ সালে নেপালে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কত্ব করেন ইশান। কাঠমান্ডুতে অনুষ্ঠিত টুর্নামেন্টে তিন ম্যাচে দুটি অ্যাসিস্টও করেছিলেন এই মিডফিল্ডার। চলতি কলিঙ্গ সুপার কাপ চলাকালীন ভুবনেশ্বরে আইল্যান্ডার্স ক্যাম্পে যোগ দেবেন এই তরুণ মিডফিল্ডার। Making #AamchiCity even more 𝘐-𝘴𝘩𝘢𝘢𝘯𝘥𝘢𝘳 ✨🩵#WelcomeIshaan 🔵@Ishaanshishodia pic.twitter.com/FIkDfSP9kR […]


আরও পড়ুন Ishaan Shishodia: সাড়ে তিন বছরের চুক্তিতে মুম্বই সিটি এফসিতে নতুন মিডফিল্ডার

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম