বুধবার, ১ নভেম্বর, ২০২৩

kashmir: উত্তপ্ত উপত্যকা, তিনদিনে তিন জঙ্গি হামলা

kashmir: উত্তপ্ত উপত্যকা, তিনদিনে তিন জঙ্গি হামলা
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/11/Militant-attack.jpg
ফের উপত্যকায় জঙ্গি হামলা। পরিযায়ী শ্রমিকদের পর জঙ্গিদের নতুন নিশানা পুলিশ। মঙ্গলবার জম্মু-কাশ্মীরের বারামুল্লায় এক পুলিশকর্মীর বাড়িতে ঢুকে হামলা চালায় জঙ্গিরা। গুলিতে প্রাণ হারান ওই পুলিশকর্মী। এই নিয়ে বিগত তিনদিনে তৃতীয় জঙ্গি হামলা চলল উপত্যকায়। জানা গেছে, বারামুল্লার কারালপোরায় নিজের বাড়িতেই ছিলেন জম্মু-কাশ্মীর পুলিশের কন্সটেবল গুলাম মহম্মদ দার। আচমকাই বাড়িতে হামলা করে জঙ্গিরা। এলোপাথাড়ি গুলিতে গুরুতর জখম হন ওই পুলিশকর্মী। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, কন্সটেবল গুলাম মহম্মদ দার-কে শহিদ ঘোষণা করা হয়েছে। জঙ্গিদের খোঁজে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে, শুরু হয়েছে তল্লাশি অভিযান। প্রসঙ্গত, এর আগে সোমবারও উপত্যকায় হামলা […]


আরও পড়ুন kashmir: উত্তপ্ত উপত্যকা, তিনদিনে তিন জঙ্গি হামলা

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম