ED: ব্যাঙ্ক টাকা জালিয়াতির তদন্তে 'আম আদমি' বিধায়ক ধৃত
ED: ব্যাঙ্ক টাকা জালিয়াতির তদন্তে 'আম আদমি' বিধায়ক ধৃত
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/11/Jaswant-Singh-Gajjanmajra.jpg
দিল্লির পর পাঞ্জাব। বিপদ বাড়ল আম আদমি পার্টির আর এক বিধায়কের। এএপি বিধায়ক যশবন্ত সিং গাজ্জান মাজরাকে হেফাজতে নিয়েছে ইডি। কর্মীদের সঙ্গে বৈঠক চলাকালীন ইডির হাতে গ্রেফতার হয় এই বিধায়ক। তাঁর বিরুদ্ধে ৪০ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ রয়েছে। যশবন্ত সিং গাজ্জান মাজরা পাঞ্জাবের অমরগড়ের বিধায়ক। ইডি সূত্র জানিয়েছে যে ব্যাঙ্ক জালিয়াতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চারটি সমন এড়িয়ে গিয়েছিলেন গাজ্জান মাজরা। সেই কারণেই তাঁকে গ্রেফতার।সোমবার সন্ধ্যায় তাকে মোহালির আদালতে হাজির করা হবে। ২০২২ সালের সেপ্টেম্বরে ইডি-র একটি দল গাজ্জান মাজরা বাড়ি ছাড়াও অমরগড়ে তাঁর পরিবারের পরিচালিত একটি স্কুল ও গবাদি পশুর খাদ্য কারখানায় অভিযান চালায়।প্রায় ১৪ ঘন্টা চলে সেই অভিযান। […]
আরও পড়ুন ED: ব্যাঙ্ক টাকা জালিয়াতির তদন্তে 'আম আদমি' বিধায়ক ধৃত

0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম