বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

Bankura: বাঁকুড়ায় বিজেপি কর্মীর হাত বাঁধা ঝুলন্ত দেহ উদ্ধার, আক্রান্ত পুলিশ

Bankura: বাঁকুড়ায় বিজেপি কর্মীর হাত বাঁধা ঝুলন্ত দেহ উদ্ধার, আক্রান্ত পুলিশ
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/09/BJP-flag.jpg
এলাকায় বিজেপির সক্রিয় কর্মী হিসেবেই পরিচিত তিনি। গত পঞ্চায়েত ভোটে বিজেপির শিবিরের হয়ে নির্বাচনেও দাঁড়িয়েছিলেন। এমনই সক্রিয় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি নিধিরামপুরে। মৃতের নাম শুভদীপ মিশ্র। শুভদীপকে খুন করা হয়েছে বলে দাবি তার আত্মীয়দের। বুধবার সকালে বাড়ির অদূরে একটি গাছ থেকে শুভদীপের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তার হাত বাঁধা ছিল। এরপরেই প্রশ্ন, এভাবে কেউ আত্মহত্যা করতে পারে না। তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দেহ উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ সূত্রে খবর, মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।


আরও পড়ুন Bankura: বাঁকুড়ায় বিজেপি কর্মীর হাত বাঁধা ঝুলন্ত দেহ উদ্ধার, আক্রান্ত পুলিশ

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম